চকরিয়া সংবাদদাতা: চকরিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি যেখানে যাচ্ছেন; সেখানে মানুষের ব্যাপক সাড়া-সমর্থন পাচ্ছেন। প্রার্থীকে আশ^স্তও করছেন দাঁড়িপাল্লাকে বিজয়ী করার। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দিনভর পৌরসভার ৮নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষের সাথে সালাম এবং কুশলাদি বিনিময় করেন। তন্মধ্যে স্টেশনপাড়া, মুন্সীপাড়া, নামার চিরিঙ্গা, মিয়াজীপাড়া, চেয়ারম্যানপাড়া, বাশঘাট রোড, মাস্টারপাড়া, কোচপাড়া, বাসটার্মিনাল এলাকার অলিগলি ও বাড়িবাড়ি গিয়ে চাচা, মুরব্বী, ভাই, মা, বোন ও খালা সমবয়সী নারী-পুরুষের সাথে তিনি মতবিনিময় করেন। একইসাথে তাদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে সর্বাত্মক সমর্থন ও দোয়া কামনা করেন তিনি। এসময় পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালিসহ স্থানীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। আগেরদিন শুক্রবার (২৪ অক্টোবর) জননেতা আবদুল্লাহ আল ফারুক উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা স্টেশন ও গ্রামে দিনভর গণসংযোগ করেন। এদিন জুমার নামায আদায় করেন পহরচাঁদা স্টেশনের কেন্দ্রীয় জামে মসজিদে। নামায পরবর্তী উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চেয়ে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন কামনা করেন। নামায শেষে সামাজিক অনুষ্ঠান হিসেবে একই মসজিদ প্রাঙ্গণে স্থানীয় যুবকের নামাযে জানাযা এবং পাশ^বর্তী একটি বিয়েবাড়িতে দুপুরের খাবারে অংশগ্রহণ করেন। শুক্রবার বিকাল ৩টায় বরইতলী ইউনিয়নের গরুবাজার স্টেশনে গণসংযোগ করেন দাঁড়িপাল্লার এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি সেখানকার সর্বস্তরের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মচারিসহ সুপরিচিত ব্যবসায়ীদের সঙ্গে সালাম বিনিময় করেন। সন্ধ্যা ৬টার দিকে বরইতলী ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। জননেতা আবদুল্লাহ আল ফারুক বলেন, কোনো ষড়যন্ত্র বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজে বাঁধাগ্রস্ত করতে পারবে না; ইনশাআল্লাহ। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে গণজোয়ার সৃষ্টি করতে হবে। ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শওকতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজলা আমীর মাওলানা আবুল বাশার, সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, বিশিষ্ট আলেমেদ্বীন বারবাকিয়া ইউপির জনপ্রিয় চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এ.এইচ.এম বদিউল আলম জিহাদী, জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক ও বরইতলী ইউপি চেয়ারম্যন মো. সালেকুজ্জামান। এসময় উপজেলা ও স্থানীয় জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
চকরিয়ায় গণসংযোগ ও কর্মী সম্মেলনে আবদুল্লাহ আল ফারুক
কোনো ষড়যন্ত্র বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজে বাধাগ্রস্ত করতে পারবে না
চকরিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি যেখানে যাচ্ছেন; সেখানে মানুষের ব্যাপক সাড়া-সমর্থন পাচ্ছেন।
Printed Edition