শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরা আন্তঃপ্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলায় শালিখা উপজেলা প্রেস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

সম্প্রতি মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে শালিখা উপজেলা প্রেস ক্লাব ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে মাগুরা জেলা প্রেস ক্লাব একাদশ কে পরাজিত করে। টুর্নামেন্টে মাগুরা শালিখা শ্রীপুর ও মোহাম্মদপুর প্রেস ক্লাব অংশগ্রহণ করে। প্রেস ক্লাব টুর্নামেন্টের উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্রিয়াল রিয়েল এস্টেটের ব্যবস্থানা পরিচালক শরীফ আজিজুল হাসান মোহন। কৃষিবিদ গ্রুপ ও ইমপ্রিয়্যাল রিয়েল এস্টেট এর টুর্নামেন্টের সহযোগিতা করেন।

টুর্নামেন্টের শুরুতে মাগুরা প্রেস ক্লাব শ্রীপুর প্রেস ক্লাব কে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় পর্বের শালখা প্রেস ক্লাব ও মোহাম্মদপুর প্রেস ক্লাবকে এক শূন্য গোলে পরাজিত করে।

জুলাই আগস্ট শহীদ ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে মাগুরা প্রেসক্লাবের সদস্য মো. সাইফুল্লাহ এর পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া মাগুরা প্রেসক্লাবের আয়োজনে আগস্ট ২০২৫ এ নিজ নিজ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে তার সাংবাদিককে পুরস্কৃত করা হয়। টেলিভিশন প্রতিবেদনে এন টিভির মাগুরা স্টাফ করসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক, নাগরিক টেলিভিশনের মতিন রহমান, জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দৈনিক মানবজমিনে মাগুরা প্রতিনিধি শাহীন আলম তুহিন, ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেস লিটন ঘোষ সেরা প্রতিবেদক হিসেবে পুরস্কৃত হন।

বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।