২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের লগি-বইঠা সন্ত্রাসের ঘটনায় জামায়াত-শিবির কর্মীদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এ হত্যাযজ্ঞের বিচার দাবিতে বদরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে বদরগঞ্জ উপজেলা জামায়াত অফিস প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে মিছিলটি পুনরায় জামায়াত অফিসে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শাহ মোঃ রোস্তম আলী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বদরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর হান্নান খান।

Untitled

এছাড়াও বক্তব্য রাখেন বদরগঞ্জ জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, ইসলামী শিবির বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলামসহ জামায়াতের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত লগি-বইঠা হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। সেদিন রাজধানীর পল্টনে প্রকাশ্যে নিরস্ত্র জামায়াত ও শিবির কর্মীদের হত্যা করা হয়। অথচ আজও এ ঘটনার বিচার হয়নি।”

তারা অবিলম্বে ওই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দাবি করেন এবং বলেন, “রাজনৈতিক ভিন্নমত দমনে হত্যাকাণ্ড চালানো গণতন্ত্রের পরিপন্থী। এই ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”