বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও বি-বাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, আমাদের তরুণ সমাজকে ধ্বংস করতে মাদক দায়ী। এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জন্য কিশোর গ্যাং, মাদকের প্রসার দায়ী। এটার পিছনে রয়েছে একদল দুষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ।

তিনি গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কসবা উপজেলা ছাত্রশিবির আয়োজিত কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহিদ হাসান মোল্লার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শিবির সভাপতি শামীম রেজা,বাদল আরাফাত হোসেন রাসেল প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, খেলাধুলা সুস্থদেহ ও মনের জন্য প্রয়োজন। অপসংস্কৃতি ও মাদক থেকে বাঁচাতে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বাড়াতে হবে। কসবা-আখাউড়ায় দুটি স্টেডিয়াম জরুরি ভিত্তিতে নির্মাণ করতে প্রশাসনের প্রতি তিনি আহবান জানান।

আতাউর রহমান সরকার বিভিন্ন ক্লাব, ক্রীড়ামোদীদের মাঝে ফুটবল বিতরণ করেন। প্রেসবিজ্ঞপ্তি।