কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে বাস, মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার ১৯ মে দুপুর দুইটায় দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী (২২) উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়ার শফিক্লু ইসলামের ছেলে। সে কুষ্টিয়া শহরের একটি ফার্মেসিতে কাজ করত।
জানা গেছে, কুমারখালী থেকে মোটরসাইকেলে সবুজ এবং একটি ইট বোঝাই ট্রাক্টর কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে সুরুজ ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে কুষ্টিয়া থেকে আসা একটি বাস মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেলসহ সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে। এ সময় ট্রাক্টরের চাকা তার বুকের ওপর ওঠে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সুরুজ।