করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে করিমগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে স্থানীয় ছোবাহানিয়া মাদ্রাসায় এক দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী করিমগঞ্জ পৌর শাখা সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী করিমগঞ্জ পৌর শাখা সহ সভাপতি মোহাম্মদ রুস্তম আলী মাষ্টার, খাকশ্রী আলিম মাদরাসা প্রাক্তন অধ্যক্ষ মাওলানা শামছুউদ্দীন জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা মুফতি আলা উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করিমগঞ্জ পৌর শাখা সাবেক সভাপতি আশরাফুল আলম কাজল, পৌর শাখার সেক্রেটারি আনোয়ার হোসেন, নিয়ামতপুর সিনিয়র মাদরাসার প্রভাষক মাওলানা শরীফ হোসাইন ও বাহাদুরপুর জামে মসজিদের খতীব মাওলানা ফজলুর রহমান প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
করিমগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে করিমগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে স্থানীয় ছোবাহানিয়া মাদ্রাসায় এক দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition