ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : বিশিষ্ট আলেমেদীন তাফসিরকারক শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ সামসুল হক ১০ সেপ্টেম্বর দুপুর ১২.৪০টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার জানাজা শিমুলবাড়ী চওড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম।