ঢাকার ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌর এলাকার হাট বাজার গুলোতে গবাদি পশু জবাই এবং মাংস বিক্রির ক্ষেত্রে সরকারী বিধিনিষেধ উপেক্ষো মানা হচ্ছে না।
কসাইখানার থাকার পরেও পরীক্ষা নিরিক্ষা ছাড়াই যত্রতত্র নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ রোগাক্্রান্ত গর”, মহিষ, ছাগল জবাই করা হচ্ছে। কোন কোন সময় সড়কের উপর জবাই করা হচ্ছে গবাদিপশু। পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গবাদিপশু জবাই করে নোংরা পরিবেশের কারনে জনস্বাস্থ্যর উপর বির”প পরছে। অভিযোগ উঠেছে ,সরকারী বিধিবিধানের তোয়াক্কা না করে প্রশাসনের কতিপয় অসাধু কর্মচারীর সঙ্গে হাত করে কসাই ও মাংস বিক্রেতারা প্রতিদিন এ অনিয়ম করে যাচ্ছে। অথচ সরকারী বিধান আছে মাংস বিক্রির উদ্দেশ্য কোন পশুজবাই করতে হলে সেটি জবাই করার আগে সম্পুর্ন রোগমুক্ত কিনা এবং মাংস স্বাস্থ্যসম্মত কিনা তা একজন সরকারী পশু ডাক্তার দ্বারা পরীক্ষা করিয়ে নিতে হবে। পরীক্ষা করা পশু জবাই ও খাওয়ার উপযোগী বিবেচিত হলে তবেই সেটি আনুমোদিত কোন কসাইখানায় নিয়ে জবাই করতে হবে। সংশ্লিষ্টি কতৃপক্ষ নিয়ম মোতাবেক মাংসের উপর সিল মেরে তা বাজারে বিক্রির অনুমতি প্রদান করবে। কিš‘ ধামরাই পৌরসভাসহ উপজেলার কোথাও ত্রর কোনটিই মানা হচ্ছে না।