বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা : চৌমুহনী বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, এই বাজারের উপর দিয়ে গুরুত্বপূর্ণ খাল, এই খাল দিয়ে অনেক দূর-দুরান্ত থেকে এক সময় মানুষের যাতায়াত ছিল, ঢাকা, চট্টগ্রাম থেকে পণ্য আস্ত এই বাণিজ্যিক কেন্দ্রে, এবং এই বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী থেকে পণ্য আমদানি ও রপ্তানির জন্য নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ব্যবসায়ীরা আসতো। কিন্তু আবর্জনায় একপর্যায়ে বিলীন হয়ে যাচ্ছে এই খাল, তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছে, এই খাল পুরপুরি পরিস্কার হলে।
উপকৃত হবে উপজেলার ১৬ টি ইউনিয়ন এক পৌরসভার কয়েক লক্ষ্য মানুষ সহ আসেপাশের চার উপজেলা পানি পানিবন্দি জনসাধারণ।
বৃষ্টি না হওয়ায় ধীর গতিতে নামছে বৃষ্টির পানি। উপজেলার গ্রাম অঞ্চলসহ জেলা শহরে জলাবদ্ধতায় জনদূর্ভোগে থাকা জনসাধারণের মনে কিছুটা স্বস্তি এসেছে।
শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আগামী নির্বাচন জামায়াত মনোনীত নোয়াখালী ৩ বেগমগঞ্জ সংসদীয় আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন, ও জেলা জামায়াতের শিল্প-সংস্কৃতি সম্পাদক ও চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জনাব নাসিমুল গণী চৌধুরী মহল এর নির্দেশনায় নেতাকর্মী খাল সংস্কার ও পরিস্কারের কাজ শুরু করে চৌমুহনী দক্ষিণ বাজার খাল, চৌমুহনী বাজারের মুল বড় খাল, বড় পোল থেকে আঠিয়াবাড়ি পোল পযর্ন্ত। এবং পর্যায় কমে পুরো খাল পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ড সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমির হোসেন সহ জামায়াত নেতা নিজাম উদ্দিন, মাইন উদ্দিন শাহাব মিয়া, সোহাগসহ স্থানীয় জামাতের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতা আব্দুলাহ আল বাকী।