ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ-২ (সদর-হরিনাকুন্ডু) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর নির্বাচনী গণসংযোগ করেছেন। বুধবার দুপুরে সদর উপজেলার গান্না ইউনিয়নের গান্না বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী সগীর আহমদ, সদর উপজেলা সেক্রেটারি মতিউর রহমান, ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান প্রার্থী ড. মনোয়ার হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রায় এক হাজার নেতাকর্মী ও সমর্থক গণসংযোগে অংশ নেন। বক্তারা দলের নির্বাচনী লক্ষ্য ও জনকল্যাণমূলক পরিকল্পনা তুলে ধরেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

ভোলা : ভোলা জেলা জামায়াতের উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উপজেলা কর্ম পরিষদ সদস্যদের নিয়ে কর্ম পরিষদ শিক্ষা শিবির। ভোলা জেলা জামায়াত অফিস অডিটোরিয়ামে দিনব্যাপী এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শিক্ষা শিবিরে ভোলা জেলার বিভিন্ন উপজেলার কর্ম পরিষদ ও শূরাহ সদস্যরা অংশগ্রহণ করেন। শিক্ষা শিবিরের মূল লক্ষ্য ছিল সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তোলা, সদস্যদের আদর্শিক, মানবিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালনে কুরআন- সুন্নাহ ভিত্তিক দিকনির্দেশনা প্রদান।

শিক্ষা শিবিরের উদ্বোধনী বক্তব্যে ভোলা জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাস্টার মোঃ জাকির হোসাইন বলেন, “দেশ ও জাতির কল্যাণে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে যোগ্য ও দক্ষ আদর্শিক ও মানবিক হওয়ার বিকল্প নেই। আজকের এই শিক্ষা শিবির সেই লক্ষ্য পূরণেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর পৌর শাখার আয়োজনে ঈদ পরবর্তী দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাকিমপুর পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী জেলার সাবেক আমীর মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম।

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মনজুুরুল ইসলাম ভূইয়া ও প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফিজুর রহমান।

গাইবান্ধা সংবাদদাতা: গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল স্থানে ঈদ পূর্ণমিলনী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।

আরো বক্তব্য রাখেন, জনাব নুরুন্নবী প্রধান-সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা, জনাব আব্দুল বারী মিয়া-নায়েবে আমীর গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী, জনাব আশরাফুল ইসলাম রাজু-সহকারী সেক্রেটারি গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও সাপমারা ইউনিয়নের নেতৃবৃন্দ।

রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর শিবপুরে বাংলাদেশ জামায়াত ইসলামি শিবপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শিবপুর উপজেলা মডেল মসজিদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াত ইসলামি শিবপুর উপজেলা শাখার আমীর ও শিবপুর সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোসলেহউদ্দিন।