আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : আদমদীঘির চাঁপাপুর বেড়ার বিল নামক সরকারি জলাশয় মসজিদের নামে লিজ না দিয়ে শ্রমিকদলের সভাপতি অন্যের নিকট বেশি দামে সাব লিজ দেয়ায় এলাকায় উত্তেজনা অবশেষে স্থানীয় মুসল্লি ও শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা লায়ন ফরিদ আহমেদের হস্তক্ষেপে সংঘাতের হাত থেকে রক্ষা পেল। গত বৃহস্পতিবার (১৯ জুন) রাতে চাঁপাপুর হাট সেডে এক সমঝোতা সভায় নিজ তহবিল থেকে লিজের এক লাখ টাকা পরিশোধ করে দুই মসজিদ কমিটিকে ওই জলাশয়ে মাছচাষ করে তার আয় থেকে মসজিদ পরিচালনা সিদ্ধান্ত দেয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রন ও উত্তেজনার নিরশন হয়।
চাঁপাপুর মসজিদের সহসভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বয়েজ আহমেদের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর সিটির কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ। বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা শ্রমিকদলের সাারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হাসান, সিনিয়র সহ সভাপতি খোকন প্রামানিক, তোফাজ্জল হোসেন,চাঁপাপুর ইউনিয়ন শ্রমিকদল নেতা মোজাম্মেল হক, আরিফুল ইসলাম, আমিন সরদার, যুবদল নেতা এনামুল হক বাদশা প্রামানিক, কুন্দগ্রাম শ্রমিকদল নেতা আব্দুস ছামাদ, রণি হোসেন, সান্তাহার শ্রমিকদল নেতা রুহুল আমিন, হানিফ প্রমুখ।