গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : গৌরনদী উপজেলার হোসনাবাদ লঞ্চঘাট বাজারে অস্ত্রের মুখে পাহারাদারদের বেধে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল নগদ টাকা স্বর্ণ অলংকার সহ প্রায় ৩ কোটি টাকার মালামাল নিয়ে গেছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্প্রতি হাফপ্যান্ট পরিহিত প্রায় ১৫-২০ জন একটি সশস্ত্র ডাকাত দল বাজারে প্রবেশ করে পাহাড়াদার দের জিম্মি করে তাদের হাত পা বেঁধে রেখে বিভিন্ন দোকানের শাটার ও তালা ভেঙে স্বর্ণ অলংকার সহ মালামাল নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীও পাহারাদার সূত্রে জানা গেছে বাজারের তিনটি স্বর্ণের দোকান সহ পাঁচটি দোকানের তালা ভেঙে স্বর্ণ অলংকার মূল্যবান মালামাল ও নগদ টাকা সহ প্রায় তিন কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায় ডাকাত দল।

স্বর্ণ ব্যবসায়ী ফেন্সি জুয়েলাস এর মালিক সঞ্জয় রায় জানান আমার দোকানে গ্রাহকদের বন্ধকী স্বর্ণসহ বিক্রয়ের জন্য গহনা ছিল আমার জীবনের সব শেষ হয়ে গেল তিনি কান্না জড়িত কন্ঠে আরো জানান আমি এখন কিভাবে মানুষের দেনা পরিশোধ করব। নিউ জনপ্রিয় ক্লিনিক এন্ড ডায়গনিক সেন্টার এর মালিক মোঃ হাবিবুর রহমান বলেন বাজারের ব্যবসায়ীরা এখন আতঙ্কে রয়েছে বাজার নিরাপত্তা জোরদার করা ও ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানান তিনি।

গৌরনদী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের চিহ্নিত করে দ্রুত আইন আনুক ব্যবস্থা নেয়া হবে, মামলার প্রস্তুতি চলছে।