মান্দা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মান্দায় জুলফিকার আলী ভুট্টু নামে এক প্রবাসীর জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ইংল্যান্ড প্রবাসী’র পক্ষে কেয়ারটেকার পিন্টু রহমান পশ্চিম দূর্গাপুর গ্রামের প্রতিপক্ষ মৃত উপ্যা’র ছেলে আজিবর মন্ডল (৬০),আজিবরের স্ত্রী জরিনা খাতুন (৫৫) এর বির”দ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারি কেয়ারটেকার পিন্টু জানান, পশ্চিম দুর্গাপুর গ্রামের এস.এম জালাল উদ্দিন আহমেদ এর ছেলে ইংল্যান্ড প্রবাসী জুলফিকার আলী ভুট্টু আমার প্রতিবেশী ভাই হয়।
আমি ছোট থেকে তাদের বাসায় মানুষ হয়েছি। আমার প্রবাসী ভাই স্বপরিবারে ইংল্যান্ডে থাকায় তার সমস্ত সম্পত্তি এবং ঘর বাড়ি আমি দেখাশুনা করি। আমার প্রবাসী ভাই ২০১৮ সালে একই গ্রামের জালাল মোহরীর কাছ থেকে পুকুরের পাড়সহ একটি পুকুর ক্রয় করেন। পুকুর ক্রয় করার পর থেকে অদ্যবধি তারা ভোগদখল করে আসছেন।