দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে চলমান মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-০১ (দাউদকান্দি-মেঘনা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের নশিপুর গ্রামের আল-মাদার একাডেমি মিলনায়নে অনুষ্ঠিত নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনিরুজ্জামান বাহলুল বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে দলের অবদান অনস্বীকার্য। অথচ কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু এদেশের সচেতন জনগণ সেই অপপ্রচারের জবাব ব্যালটের মাধ্যমে দেবে।তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থেকেছে-দুর্যোগে, দুঃসময়ে ও অন্যায়ের বিরুদ্ধে। ইসলাম ও দেশের স্বার্থ রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। এখন জনগণ বুঝে গেছে কারা সত্যিকারের দেশপ্রেমিক, আর কারা মিথ্যার আশ্রয় নিয়ে ক্ষমতায় যেতে চায়।” বাহলুল আশা প্রকাশ করেন যে, “আসন্ন নির্বাচনে জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবে এবং জামায়াতের প্রার্থীদের বিজয়ী করবে। অপপ্রচারে জনগণ আর বিভ্রান্ত হবে না।” সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মারুকা ইউনিয়নের সভাপতি মোঃ আলী আযম মোল্লা এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ ক্বারী মোঃ ইমরান হোসেন।
গ্রাম-গঞ্জ-শহর
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের জবাব দেবে এদেশের জনগণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে চলমান মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-০১ (দাউদকান্দি-মেঘনা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য