ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে অধুনালুপ্ত ছিট দাশিয়ার ছড়া কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত শনিবার এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাও. মোহাম্মদ সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও ২৬ কুড়িগ্রাম ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. ইয়াসিন আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মো. আতাউর রহমান। এছাড়াও আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়তে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাও. আব্দুল মালেক ও উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান প্রমুখ।