পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে এই ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তপন কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক, কাশিয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবর রহমান, ইউপি সচিব আনোয়ারুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
২০২৪-২৫ অর্থবছরে এডিপি’র আওতায় বরাদ্দপ্রাপ্ত দুই লক্ষ টাকা ব্যয়ে এসব ক্রীড়া সামগ্রী ক্রয় করা হয়। ফুটবল, ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, গ্লাভসসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।