ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ফুলপুরে বাস ও মাহেন্দ্র গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এক মহিলাসহ ৮ জন এবং তারাকান্দায় অ্যাম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মুত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা নামকস্থানে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে হালুয়াঘাটগামী মাহেন্দ্র গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র গাড়ী ধুমড়ে মুচরে ঘটনাস্থলে এক মহিলাসহ ৫ জনের মৃত্যু ঘটে। পরে ফুলপুর ও ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কাজিম উদ্দিন (২৮), হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রামের রুবেল মিয়া (৩০), বালিজুড়ি গ্রামের হাছিনা খাতুন (৫০), কয়রাহাটি গ্রামের শামসুদ্দিন (৬৫), কালিয়ানিকান্দা গ্রামের নয়ন মিয়া (৪০), ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের ফরিদ মিয়া (৩৮), নিশুনিয়াকান্দা গ্রামের জহের আলী (৭০) ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাল মিয়া (৩৬)। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সাভিস দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রাম-গঞ্জ-শহর
ফুলপুর ও তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত
ফুলপুরে বাস ও মাহেন্দ্র গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এক মহিলাসহ ৮ জন এবং তারাকান্দায় অ্যাম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মুত্যু হয়েছে।