সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ইদিলপুর ইউনিয়নের তাজনগর (দক্ষিণ তাজনগর) গ্রামে হবিবুর রহমানের ছেলে লিমন ২৫ নামের এক যুবক নিহত হয়েছে। এ-সময় বজ্রপাতে আহত হয়েছে নিহতের বাবা হবিবুর রহমান। জানা যায় লিমন মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার, ৭ নং ইদিলপুর ইউনিয়ন শাখার ধারাই ৮ নং ওয়ার্ডের অফিস সম্পাদক। সম্পতি তাজনগর গ্রামের কৃষি জমিতে এ ঘটনা ঘটে।
নিহত লিমন (২৫) তাজনগর গ্রামের হবিবুর রহমানের ছেলে।
স্থানীয়ারা জানান, মঙ্গলবার সকালে বাবা হবিবুর রহমান ও লিমন মিয়া বরবটি উঠানোর জন্য ফসলের জমিতে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হলে পাশে থাকা সেচ মটরের ঘরে আশ্রয় নেয় তারা। তার বাবা ঘরে ভিতর ও লিমন দরজায় দাঁড়িয়ে ছিলো এসময় বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই লিমন মিয়া মারা যায়। আহত হয় তার বাবা হবিবুর রহমান। লিমনের মৃত্যু সংবাদে পরিবারসহ এলাকায় চলছে শোকের মাতন।
বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন, ইদিলপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী অনিক ইসলাম বলেন, আমি নিহতের বিষয়ে জেনেছি এবং জেলা প্রশাসক স্যারকে অবগত করেছি।
বাংলাদেশের জামায়াতে ইসলামী ইদিলপুর ইউনিয়ন শাখার সভাপতি, পলাশবাড়ী সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক শফিউল আলম মরহুমেরর আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।