লালমনিরহাট সংবাদদাতা : শনিবার ৯ আগষ্ট দুপুরে উত্তর বাংলা কলেজ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা শিক্ষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে জেলা শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম।

বান্দরবান (রোয়াংছড়ি) সম্প্রতি সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বান্দরবান পৌরএলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস এস সি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অদম্য মেধাবী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ বান্দরবান পৌরসভার উদ্যেগে এই অনুষ্ঠিত হয়।।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর প্রশাসক এস এম মন্জুরুল হক, প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, বিশেষ অতিথি পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাউছার পিপিএম (বার), বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহাজান সিরাজ ভুঁইয়া ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।

প্রশিক্ষণ ও বিতরণ

বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখায় দুস্থ উপকারভোগিদের ছাগল পালন প্রশিক্ষণ ও ছাগল বিতরণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জালালাবাদ ফাউন্ডেশন দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে ২৮ টি ছাগল বিতরণ ও উপকারভোগিদের ছাগল পালনের ওপর প্রশিক্ষণ প্রদানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম।

যুব দিবস

পঞ্চগড় সংবাদদাতা : জাতীয় ও আন্তর্জাতিক যুব ২০২৫ উপলক্ষে পঞ্চগড়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, পঞ্চগড় জেলা সিভিল সার্জন কার্যালয় ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় পঞ্চগড় জেলা যুব উন্নযন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মকছুদুল কবীর, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: লুৎফর রহমান কাঁচি হাতে নিয়ে ময়লা- আবজনা পরিস্কার করেন।

বৃক্ষরোপণ

গাইবান্ধা গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে আজ সোমবার সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ড, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শরিফুল ইসলাম প্রমুখ।