বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, নাশকতার মামলার আসামী এবং বিএনপি নেতা সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর উপর প্রকাশ্যে হামলাকারী সেলিম মেম্বার ওরফে ত্রাস সেলিম (৪০)কে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।
সম্প্রতি গোপন সংবাদ পেয়ে উপজেলার পশ্চিম গুনাগরি এলাকায় রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেলিম বর্তমান মেম্বার ও জনৈক মৃত আহমদ ছফার পুত্র বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সেলিম নামে নাশতা মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।