গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক এলাকার বাসিন্দা আব্দুল কাদের (৭১) পিতা ইয়াকুব আলী নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গত সোমবার ভোরে তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে ধারনা পরিবারের।
জানাযায়, ইতিপূর্বে তিনি শারিরীক অসুস্থতায় ভুগছিলেন। এছাড়া কর্মহীন হয়ে আর্থিক সংকটে মানসিক চাপ ও পারিবারিক কলোহের কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন। পরিবারে স্ত্রী ও ৪ জন ছেলে সন্তান রয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি মর্গে প্রেরন করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।