লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মানবতার কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকেই একটি আদর্শিক ও সেবামূলক ভূমিকা পালন করে আসছে। এই সংগঠন দুঃখী, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে ন্যায় ও সমতার ভিত্তি গড়ে তুলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত মুন্সীগঞ্জ-২ আসন (লৌহজং-টঙ্গীবাড়ী)-এর সংসদ সদস্য প্রার্থী দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী সাবেক জেলা আমীর অধ্যাপক এবিএম ফজলুল করিম। সম্প্রতি লৌহজং উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপাড় ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সময়ে আরো বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের অবদান অনস্বীকার্য। শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত। জাতির সংকটে জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থেকে মানবতার সেবায় ব্রতী। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং সমাজের সকল স্তরে সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়া আহ্বান জানান। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লৌহজং উপজেলা ও খিদিরপাড় ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।