গণহত্যাকারী, স্বৈরাচারী, সন্ত্রাসী শেখ হাসিনার মত ভবিষ্যতে এরকম স্বৈরাচারী মনোভাব নিয়ে কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করার সাহস না দেখায় সে ব্যাপারে হুঁশিয়ারি দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলার ০৩ নং রায়পুর ইউনিয়নের উদ্যোগে রায়পুর স্কুল এন্ড কলেজের হল রুমে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে ইউনিয়ন আমীর মাও. গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি জনাব গোলাম কুদ্দুস, উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, ইউনিয় সেক্রেটারি মঈন উদ্দিন, টীম সদস্য আমিনুর রহমান, আবু বকর, ইমারত, আনিচ, ওবায়দুর, আব্দুস সালাম, শিবির সভাপতি আবু বকর মুনতাসির এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ভূমিকা রাখার মাধ্যমে সৎ, আল্লাহভীরু লোকদের আগামী জাতীয় নির্বাবনে ৮৮ যশোর ৪ এর এমপি হিসাবে নির্বাচিত করলে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত ও যাবতীয় সুযোগ সুবিধা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।