আলীকদম সংবাদদাতা : শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম সেনা জোন, ১ নং পুর্নবাসন সুরেশ কারবারী পাড়া সাধনা মঞ্জুরী বৌদ্ধবিহারে ভিক্ষু আবাস নির্মাণের জন্য তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।

জানা গেছে, আলীকদম ও লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার জনগণ প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ জীবনযাপন করে থাকে। আলীকদম সেনা জোন ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।