কালিয়াকৈর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর -১ আসনে সংসদ সদস্য প্রার্থী সাবেক সচিব মোঃ শাহ আলম বকশী বিভিন্ন এলাকায় ভোটাদের কাছে গিয়ে কুশল বিনিময় করছেন এবং আগামী নির্বাচনে তার পক্ষে ভোটের জন্য সকলের সহযোগিতা চাচ্ছেন। এর ধারাবাহিকতায় গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দরবারিয়া কেন্দ্রীয় জামে মসজিদে নির্বাচনী গণসংযোগ করেছেন ।

মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি দেশ ও জনগণের কল্যাণে ইসলামী মূল্যবোধ ভিত্তিক ন্যায়পরায়ণ সমাজ গঠনের আহ্বান জানান এবং দাড়িপাল্লা মার্কায় সমর্থন কামনা করেন । প্রেস বিজ্ঞপ্তি।