বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, পরিবহন শ্রমিকরা নানামুখী সমস্যায় জর্জরিত। পরিবহন শ্রমিকদের নামে প্রতিদিন লক্ষ কোটি টাকা চাঁদা উঠলেও শ্রমিকদের কল্যাণে একটি টাকাও ব্যয় হয় না। এমতাবস্থায় পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে।
তিনি গতকাল নগর ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম,কক্সবাজার- বান্দরবান জেলার পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহসিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি মাওলানা নুর হোসাইন,সাধারণ সম্পাদক মুখতার হোসাইন সিকদার,চট্টগ্রাম মহানগরীর ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম,শ্রমিকনেতা আমিনুল হক,কক্সবাজার জেলা শ্রমিকনেতা মুহাম্মদ জসিম উদ্দিন, বিশিষ্ট পরিবহন শ্রমিকনেতা মুহাম্মদ শাহজাহান, সৈয়দ নুর, মুফিজুর রহমান,বান্দরবান জেলা পরিবহন শ্রমিকনেতা জয়নাল আবেদীন,আরকান সড়ক শ্রমিকনেতা আবুল কালাম, মাহবুবুর রহমান,গিয়াসউদ্দিন,মুহাম্মদ আজম, মুহাম্মদ গোলাম আজম,কক্সবাজার,বান্দরবান ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।