কুষ্টিয়া সংবাদদাতা : ‘সততা ঐক্য অগ্রগতি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়ার চার উপজেলার সমন্বয় কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি প্যাডে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত কুমারখালী, খোকসা, মিরপুর ও ভেড়ামারা উপজেলার কমিটি প্রকাশ করা হয়েছে। কুমারখালী উপজেলার সমন্বয়ক কমিটিতে প্রধান সমন্বয়ক হয়েছেন মো. হেলাল উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল হালিম বাদশা, আসাদুজ্জামান খান আলী ও মাহমুদ শরীফ। এছাড়া সদস্যরা হলেন- সিফাত উল্লাহ বিশ্বাস লাল্টু, আব্দুর রহিম, আসলাম উদ্দিন, রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম মনু, বিপুল হোসেন, ফাহিম এশারক ও রিপন হোসেন।

মিরপুর উপজেলার প্রধান সমন্বয়কারী করা হয়েছে বুলবুল আহমেদকে, যুগ্ম সমন্বয়কারী ইকরামুল হক, জহুরুল ইসলাম তিতু বিশ্বাস এবং শুকমান আলী। সদস্যরা হলেন- রাকিবুল ইসলাম, সামিউল ইসলাম, আলিফ হোসেন, রুহুল আলী, লোকমান হোসেন, রফিকুল ইসলাম, শামসুল আলম, ওসমান গনি, রফিকুল ইসলাম, সাবারুল, রনি আহমেদ, শেরেকুল ইসলাম, সাদাত হোসেন ও ফারুক হোসেন।

খোকসা উপজেলায় সাজ্জাতা হোসেনকে প্রধান সমন্বয়কারী এবং শাহাবুদ্দিন শেখ, সিমলা খাতুন ও আব্দুল আজিজকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। সদস্য করা হয়েছে- সিরাজুল ইসলাম, শামিমা আক্তার সীমা, মাহাবুব উল আলম, হযরত আলী, আহসান হাবীব লিংকন, সাইদুর রহমান ও চয়ন শেখকে।

ভেড়ামারা উপজেলায় প্রধান সমন্বয়কারী হয়েছেন শোভন আহমেদ এবং যুগ্ম সমন্বয়কারী হয়েছেন অভিরাজ, শরীফ মোল্লা ও আনাজ মন্ডল। সদস্যরা হলেন- সজিবুল ইসলাম, সোহাগ আলী, মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, রিন্টু আলী, সুমন আলী, বাদশা আলী, শাহাবুল ইসলাম, সোহরাব ডাক্তার ও সাকিব আলী। সমন্বয় কমিটিকে আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটির অনুমোদন থাকবে বলে জানানো হয়েছে।