মোহাম্মদ মনিরুজ্জামান, মংলা সংবাদদাতা : বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে মোংলায় আটক ১৪ জন ভারতীয় জেলেকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে বাগেরহাট আমলি আদালত-০৬ এর বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আটক জেলেদের পরিচয় নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। তিনি জানান, জেলেরা হলেন—বিশ্বনাথ দাশ (৪১), অনিবেশ দাশ (২৯), গোবিন্দ দাশ (৫০), মোহন কৃষ্ণ (৪৩), আশন্ত দে (৪৫), মানিক জানা (২৯), রাম দুলাল দাশ (৫২), শংকর দাশ (৩৭), রাজিব দাশ (৩৬), লিটন দাশ (৩৫), অভিরাম দাশ (২৬), বাদল রাজপুত্র (৫২), স্বদেশ চন্দ্র দাশ (৪৮) ও নকুল দাশ (৫৮)। এদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায়।