টাঙ্গাইলের সখিপুরে সরকারি অর্থায়নে স্থাপিত শতাধিক সোলার স্ট্রিট লাইট বর্তমানে অচল অবস্থায় পড়ে আছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও সড়কপথে স্থাপিত এসব লাইটে এখন আর আলো জ্বলে না। দীর্ঘদিন ধরে এসব লাইট অকেজো থাকায় রাত্রিকালীন চলাচলে ভোগান্তিতে পড়ছে স্থানীয় বাসিন্দারা। সরেজমিন উপজেলার হামিদপুর, দেওদিঘী, পলাশতলী, হেংগারচালা, কুতুবপুর, নলুয়া, বেড়বাড়িসহ পৌরসভার বিভিন্ন এলাকায় দেখা গেছে লাইটগুলোর প্যানেলে ধুলোর স্তর জমে আছে, কোথাও ব্যাটারি চুরি হয়ে গেছে, কোথাও লাইটের ঢাকনা ভাঙা, আবার কিছু পোস্ট হেলে পড়েছে বা মাটিতে পড়ে আছে। চকপাড়া গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, প্রথমে ভেবেছিলাম ভালো কাজ হচ্ছে। কিন্তু কিছুদিন পরই লাইট নষ্ট হয়ে যায়। এখন আবার আগের মতো অন্ধকার রাস্তায় চলাফেরা করতে হয়। পলাশতলী বাজারের চা দোকানি হবি মিয়া বলেন, ব্রিজের পাশে একটি লাইটের খুঁটি বহুদিন ধরে হেলে পড়ে আছে। দেখার কেউ নেই। তাছাড়া সখিপুর পৌরসভার ৩৪টি।