যশোর (চৌগাছা) সংবাদদাতা : যশোরের চৌগাছা পৌরসভার জিওলগাড়ী মাঠের মধ্যে কঠিন বর্জ্য ও মানব বর্জ্য শোধনাগারের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি পৌরসভার জিওলগাড়ী গ্রামে এ শোধনাগারের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।

এ সময় উপস্থিত ছিলেন শরিফুল আলম মন্ডল টিম লিডার ডিপিএইচই ঢাকা, ফেরদৌসি খাতুন সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল চৌগাছা উপজেলা, এস এম রুহুল আমিন সহকারী প্রকৌশলী চৌগাছা পৌরসভা, সাজ্জাদুজ্জামান উপসহকারী প্রকৌশলী চৌগাছা পৌরসভা, কাজী তামিম হাসান উপসহকারী প্রকৌশলী চৌগাছা, এনজিও ফোরামের আঞ্চলিক পরিচালক লতিফুর রহমান, এছাড়াও পৌরসভার কর্মচারীগণ।

টিম লিডার শরিফুল আলম তার বক্তৃতায় বলেন, পরিবেশের সুরক্ষায় মাটি, পানি ও বাতাস রক্ষার দায়িত্ব আমাদের। আমরা যদি আমাদের বাসাবাড়ীর ময়লা ও সেপটি ট্যাংকির ময়লা যত্রতত্র না ফেলে পৌরসভা কর্তৃক নির্মিত বর্জ্য শোধনাগারে সরবরাহ করি তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, এবং বিভিন্ন মহামারী রোগ থেকে আমরা নিরাপদ থাকতে পারব।