নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিডিয়া কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নবেম্বর) সকাল ১০টায় উপজেলা রেস্টহাউস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রোগ্রামের সঞ্চালনা করেন জিয়াউল হক আনছারী এবং সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাহাদুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব এস. এম. আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল এবং জেলা মিডিয়া সম্পাদক অধ্যক্ষ রেজাউল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আমীর মো. আবু নাছের, নায়েবে আমীর ইলিয়াছ সওদাগর, সহকারী সেক্রেটারি মো. হামিদুল হক, শ্রমিক কল্যাণ সভাপতি বাবুল হোসেন, জেলা সহ-সভাপতি রুফিক আহমদ, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল গফুর,বাইশারী ইউনিয়ন জামায়াতের আমীর মো. ছলিম উল্লাাহ,বান্দরবান জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল আবছার,উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, উলামা বিভাগের সভাপতি মাওলানা সৈয়দ কাশেম, পরিচালক হাফেজ মোতাহেরুল হক, এবং মিডিয়া অর্থ সম্পাদক হেলাল উদ্দিন মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।