দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : “কৃষক আছে বলেই দেশ টিকে আছে” কৃষকের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এমন মন্তব্য করেছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। তিনি বলেন, “আমাদের দেশের কৃষকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করেন। তাদের পরিশ্রম ও ঘামে উৎপন্ন হয় দেশের খাদ্যশস্য। আজও তারা প্রখর রোদে দাঁড়িয়ে বীজ সংগ্রহ করছেনএই নিষ্ঠা ও শ্রমই আমাদের খাদ্যনিরাপত্তার মূল ভিত্তি।”ইউএনও আরও বলেন, “ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের উচিত কৃষি অফিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে তাদের পরামর্শ মেনে চলা।সঠিকভাবে কাজ করলে ফলন উল্লেখযোগ্যভাবে বাড়বে।”বৃহস্পতিবার (৯ অক্টোবর) দাউদকান্দি উপজেলা চত্বরে ২০২৫–২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও লাউ, বেগুন, মিষ্টি কুমড়া এবং শসার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাছরীন আক্তার।দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরেফিন হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম এবং এস. এম. আশিফ মাহমুদ প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
কৃষকের ঘামেই টিকে আছে দেশের খাদ্যনিরাপত্তা
“কৃষক আছে বলেই দেশ টিকে আছে” কৃষকের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এমন মন্তব্য করেছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।