বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালী বাউফলের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক আকস্মিক বণ্যা ও অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ৪৯ টি অসহায় পরিবারের মাঝে ৬৯বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। ওই সময় ঘর মেরামতের জন্য জনপ্রতি নগদ ৩হাজার টাকাও দেওয়া হয়। সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে তালিকাভূক্ত ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, বাউফল প্রেস ক্লাব সভাপতি জলিলুর রহমান, রিপোটার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আশরাফ আলী সরদার ও পৌর ছাত্রদলের আহবায়ক (সাবেক) আবদুল্লাহ আল ফাহাদ প্রমুখ।