চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট অবকাঠামোগত দুরবস্থা ও চুরি হওয়ার আতঙ্ক বিরাজ করছে। ফলে প্রাথমিক শিক্ষা ব্যাহত হচ্ছে।
উপজেলার ১৯৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। পাশাপাশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫০টির বেশি। এছাড়াও ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা চলতি দায়িত্বে পালন করছে। এতে শ্রেণি পাঠদান ব্যহত হচ্ছে। এ অবস্থা চলমান থাকলে শিক্ষার মান দিন দিন নি¤œ মুখী হওয়ার আশঙ্কা। উপজেলা শিক্ষা অফিস সূত্রে প্রকাশ প্রধান শিক্ষক না থাকায় ঐসব বিদ্যালয়ে সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন তাই প্রশাসনিক কাজের কারণে পাঠদান অনেক সময় ব্যহত হচ্ছে। অবসর জনিত বদলি ও মৃত্যুজনিত কারণে ঐসব পদ শূন্য হয় বলে সূত্রটি উল্লেখ করেন। শুধু শিক্ষক সংকটই নয় উপজেলার কোন কোন বিদ্যালয় অব কাঠামোগত সমস্যাও বিদ্যমান। চলতি শিক্ষাবর্ষে উপজেলায় শিক্ষার্থীর সংখ্যা কম হলেও শিক্ষার মান ধরে রাখার চে’া অব্যহত রয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু হবে মর্মে বিদ্যালয়গুলোতে পড়ালেখার প্রতিযোগিতা মূলক পরিবেশ সৃ’ি হয়েছে বলে সূত্রটি জানায়। চিরিরবন্দর উপজেলায় পাঠ্যপুস্তক রাখার মত কোন গোডাউন নিজস্ব নাই। শূন্য পদগুলোর তালিকা ইতিমধ্যেই সংশ্লি’ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।