বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চলতি বছরে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২ হাজার ৩৪২ জন। পাশের হার ৬৮ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৬৬ জন। এরমধ্যে বরাবরের মতো এবারও রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল থেকে সর্বোচ্চ ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৫৬ জন। পাশের হার ৫৫ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৫৯ জন অংশগ্রহণ করে ১৪৭ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।