ইসলাম প্রচার সমিতির উদ্যোগে গতকাল বুধবার স্বাবলম্বী করার জন্য দুস্থ নওমুসলিমদের মাঝে সেলাই মেশিন বিরতণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে মেহমান উপস্থিত ছিলেন ইসলাম প্রচার সমিতির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল কালাম পাটওয়ারী,বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামছুল হক, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন তালুকদার এবং সমাজসেবক মো. মোতাহার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমিতির চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম পাটওয়ারী বলেন, বাংলাদেশর সার্বিক উন্নয়নের জন্য সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন প্রয়োজন। এ প্রয়োজন পুরণের জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামছুল হক জানান এমন একটি মানবকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করতে পেরে মহান মুনিবের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।
ভবিষ্যতে তিনি সমিতির উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকার ইচ্ছা পোষণ করেন। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন তালুকদার ইঞ্জিনিয়ার মো. শামছুল হককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির নির্বাহী ও হিসাব কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান। প্রেসবিজ্ঞপ্তি।