মোঃ রফিকুল ইসলাম কালিগঞ্জ সাতক্ষীরা: ছাগল আমাদের দেশের অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ পশু সম্পদ। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের গ্রাম-গঞ্জে গৃহপালিত প্রাণি হিসেবে ছাগল পালন গ্রাম বাংলার চিরায়ত চিত্র। এক সময় দরিদ্র জনগোষ্ঠীর একটি অংশ আর্থিক স্বচ্ছলতার কারণে ছাগল পালন (পোষা) করলেও সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে বাণিজ্যিক ভাবে ছাগল পালন হচ্ছে। সাতক্ষীরার বাস্তবতায় বৃহৎ জনগোষ্ঠী ছাগল পালনে নিজেদেরকে নিয়োজিত করেছেন, বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে ফার্ম। জেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে ছাগল পালন না হলেও পাড়ায় পাড়ায় ছাগল পালন, রীতিমত উৎসবের পরিবেশ সৃষ্টি করেছে। ছাগল পালনে আর্থিক ভাবে স্বচ্ছলতার ক্ষেত্র যেমন নিশ্চিত হচ্ছে অনুরুপ ভাবে সাফল্য দেখছেন ছাগল পালনকারীরা। সাতক্ষীরায় ছাগল পালন বর্তমান সময়ে আলোচিত আর সাফল্যজনক মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে জানা যায়, মহিলাদের মাঝে এই প্রাণি লালন পালনের বিষয়টি বিশেষ ভাবে পরিলক্ষিত হলেও বর্তমান সময় গুলোতে বেকার যুবকদের মাঝে ছাগল পালনের ক্ষেত্র বিস্তৃত হয়েছে। বাণিজ্যিক ভিত্তিতে খামারে পঞ্চাশ হতে শতাধিক ছাগল পালন করা হলেও গ্রামীণ জনপদে উল্লেখযোগ্য সংখ্যক বাসাবাড়িতে ৫টি, ৭টি আবার কারোর কারোর বাড়িতে ১টি ২টি ছাগল। অতি দ্রুতবর্ধনশীল ও বংশ বিস্তারকারী এই প্রাণি লালনপালনে অপেক্ষাকৃত খরচ অনেক কম এবং লাভ বেশি। রোগ বালাই এর ঘটনাও অনেকাংশে কম। ছাগল ক্রয়ে অনেক বেশি অর্থের প্রয়োজন হয় না। খাদ্য ও কম, প্রাকৃতিক উপায়ের খাবার ঘাসই বেশি পছন্দের একই সাথে সুঠাম, স্বাস্থ্যবান ছাগলের জন্য কাচা ঘাস অতি প্রয়োজনীয়।
এ লাভজনক ব্যবসা শুধু কালিগঞ্জে নয় বরং সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের ছাগল পালনকারী রমিছা খাতুন জানান সে গত দুই বছর পূর্বে তিন হাজার টাকা দিয়ে একটি বকরি ছাগল ক্রয় করেন একটি ছাগল নিয়েই তার ছাগল পালন শুরু বর্তমানে ১৫টি ছাগলের মালিক তিনি, ছাগলের বংশ বিস্তরের বিষয়ে তিনি বলেন বছরে দুই বার ছয় মাস পর পর ছাগল বাচ্চা প্রসব করে। দুইটা হতে তিনটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে ছাগল। অনেকে ছাগল পালনে এগিয়ে আসছে আগ্রহী হচ্ছে। ছাগলের অর্থনৈতিক মূল্য দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ছাগলের মাংস, কালো ছাগলের চামড়া অর্থনীতিতে প্রভাব ফেলছে। ছাগলের দুধের চাহিদার শেষ নেই।
একসাতক্ষীরা হতে প্রতিনিয়ত পিকআপ ভর্তি ছাগল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। সাম্প্রতিক সময় গুলোতে ছাগলের এক ধরনের সংক্রমক ব্যাধি, চর্মরোগ, চক্ষুরোগ, যৌন রোগ সহ বহুবিধ রোগ দেখা দিচ্ছে। সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ দপ্তর সহ প্রতিটি উপজেলায় ছাগলের রোগ বালাই দূরীকরণে ও মুক্ত রাখতে বিভিন্ন ধরনের ভ্যাকসিন ও ওষুধ সরবরাহ করা হয়।