ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পার্শ্ববর্তীগ্রামের চন্ডিপুর এলাকার ১৩ জেলে ভারতের কারাগারে। পরিবারে চলছে আহাজারি। পরিবার সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর-২০২৫ মালেক বেপারীর মালিকানাধীন এম. ভি. মায়ের দোয়া ফিশিং বোর্ডে গভীর বঙ্গপ সাগরে সমুদ্রে মাছ ধরতে গেলে ১নং চালনার খাড়ি বয়ায় জাল ফেলেলে কিছু সময় পরে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। নষ্ট ইঞ্জিন মেরামত করতে না পারায় পানির ¯্রােতে ট্রলারসহ ট্রলারে থাকা ১৩জন জেলে ভারতের সীমায় চলে যায়। তখন ভারতের কোস্টগার্ড খোকন মাঝি, পিতা- আঃ মন্নান শেখ, খায়রুল বাশার, পিতা- সিদ্দিক মোল্লা, মিরাজ শেখ, পিতা- সোবাজহান শেখ, তরিকুল ডাকুয়া, পিতা- দেলাওয়ার ডাকুয়া, শহিদুল ইসলাম, পিতা- সৈয়দ আলী, আকরাম খান, পিতা- হাশেম খান, ইউসুফ মোল্লা, পিতা- হানিফ মোল্লা, রাজু শেখ, পিতা- মন্নান শেখ, রাকিব সিকদার, পিতা- বারেব সিকদার, মারুফ বেপারী, পিতা- শুকুর আলী বেপারী সর্বসাং চন্ডিপুর, মোড়েলগঞ্জ, আল-আমিন, পিতা- সুরাত হাওলাদার, সাং বাদুর, তরিকুল ইসলাম, পিতা- ফারুক জোমাদ্দার, সাং চাড়াখালী, শাহাদাহ হোসেন, পিতা- হেলাল, সাং- উমেদপুরকে ১৭ সেপ্টেম্বর সকালে আটক করে নিয়ে ভারতের কাটদ্বীপ জেল হাজতে রাখেন বলে জানা যায়। গ্রেফতারকৃত জেলেদের ফিরে পেতে পরিবার ও আত্মীয় স্বজনদের আহাজারি।