ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকতা (পিআইও) কেএম মাহবুর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে টিআর, কাবিখা, কাবিটা ও এডিপির ২২৭টি প্রকল্পের ঘুসের টাকা নিয়ে উদাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রকল্প কর্মকর্তা অনুপস্থিত থাকায় প্রকল্পের কমিটির সদস্যরা পিআইও কার্যালয়ে কাজ করে বিলের টাকা পা”ে না। প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়রা ইউএনও বরাবরেও অভিযোগ করেছেন বলে জানা গেছে। ইউএনও’র সাথে পিআইও’র বাকবিতন্ডার পর গত এক সপ্তাহ ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

জানা গেছে, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ছাতকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে যোগ দেন কেএম মাহবুব রহমান। তিনি যোগদানের পর থেকে উপজেলায় বিভিন্ন প্রকল্প বাস্তাবায়নে লাখ লাখ টাকার ঘুষ-দূর্নীতির অভিযোগ উঠে। ২০২৪-২০২৫ইং অর্থ-বছরের টিআর, কাবিখা, কাবিটা ও এডিপির ২২৭টি প্রকল্পের বিষয়ে সম্প্রতি ঘুস গ্রহণের অভিযোগ ওঠে ছাতক উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও)র বিরুদ্ধে। ওই ঘটনায় পিআইওকে গত ১৬ মে ইউএনও’র সাথে পিআইও’র বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন পিআইও কার্যালয়ের কার্য-সহকারি নাজমুল ইসলামও। বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রকল্পের কোনো ধরণের ঘুস গ্রহণের অভিযোগ ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ইউএনও। পরদিন শনিবার অফিস করেননি পিআইও কেএম মাহব্বু রহমান।