তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ও সাবেক পূর্ব পাকিস্তানের গর্ভনর আব্দুল মোনেম খানের ৫৪তম মৃত্যুবাষির্কী আজ ১৩ অক্টোবর। এই উপলক্ষ্যে আজ ১৩ অক্টোবর সোমবার মোনেম খান স্মৃতি সংসদের উদ্যোগে পল্টনস্থ কার্যালয়ে বাদ আসর মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, উক্ত সভায় বক্তব্য রাখবেন মুসলিম লীগ নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট আফতাব হোসেন মোল্লা, সহসভাপতি শেখ আব্দুল কাইউম, সহ-সভাপতি নজরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন, এডভোকেট আবু সাইদ মোল্লা, অধ্যাক্ষ জাফর ইকবাল, অতিরিক্ত মহাসচিব তারেক জমির সজিব, কোষাধ্যাক্ষ মোহাম্মদ আলি, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, দপ্তর সম্পাদক খন্দকার জিল্লুর রহমান, কেন্দ্রীয় নেতা আব্দুল আলীম. ঢাকা মহানগর মুসলিম লীগের যুগ্ন আহ্বায়ক নাসিমুল গণি লাবু ও সদস্য সচিব মাওলানা আরিফুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মরহুমের নাতনি বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম নেত্রী ব্যারিস্টার নাসিম খান দলমত নির্বিশেষে তার দাদা আব্দুল মোনেম খানের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।