চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন সোমবার ( ৩ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় ও পরিদর্শনকালে এসময় রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই সার্কেল অ্যাডিশনাল এসপি জাহিদুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, হেডমান অরুণ তালুকদার, কাপ্তাই উপজেলা জামায়াতে আমীর হারুনুর রশিদ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর পরে বিভাগীয় কমিশনার কাপ্তাই উপজেলাধীন শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়নে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ ২০২৫ (৪র্থ ধাপ) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আনসার সমাপনী অনুষ্ঠান শেষে দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড: মো: জিয়াউদ্দিন কাপ্তাই উপজেলার ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন। এসময় হেডম্যান এবং স্থানীয় কার্বারিদের সাথে মত বিনিময় শেষে বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে কাপ্তাই উপজেলা ত্যাগ করেন।