সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী প্রেসক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। শনিবার (১ নবেম্বর) বিকেল ৪টায় বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল আলম।
প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেনÑ সহ-সভাপতি মোঃ সুমন চোকদার ও সামসুদ্দিন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু ও শেখ সোহাগ, কোষাধ্যক্ষ মোঃ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক আঃ কাদির খান, এছাড়াও প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রেসক্লাবের অতীত গৌরব, সাংবাদিকদের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।
পরে কেক কাটা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার পর সহ-সভাপতি সামসুদ্দিন তুহিনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।