দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের সাথে অভিমান করে মুনিয়া আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। জানা গেছে, নিহত মুনিয়া কবির নগর গ্রামের কুয়েত প্রবাসী ফজল আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে ছোট ভাইয়ের স্কুলে যাওয়া নিয়ে মা-মেয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে মুনিয়া অভিমান করে পরিবারের সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।