শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : জুলাই গণহত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সেক্রেটারি মো. শহিদুল্লাহ, সাবেক সভাপতি আবদুল্লাহ জাবের, সাবেক সেক্রেটারি সেলিম রেজা ও অফিস দপ্তর সম্পাদক মো. সাকিল প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, জুলাই গণহত্যার পর সারা দেশে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী গণহত্যাকারীদের গ্রেফতার করেনি। সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ ও প্রশাসন তাদের দেখতে পায় না। তারা সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছে। অবিলম্বে সারা দেশে গণহত্যায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা না হলে আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের উচিত শিক্ষা দিতে আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে শিবির নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গ্রাম-গঞ্জ-শহর
জুলাই গণহত্যার বিচারের দাবিতে শিবগঞ্জে শিবিরের বিক্ষোভ
জুলাই গণহত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম
Printed Edition