বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামীর চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, শ্রমজীবী মানুষের মানবিক মর্যাদা ও অধিকার রাষ্ট্রের সৎইচ্ছা ছাড়া বাস্তবায়ন সম্ভব না। অতীতে শ্রমিকের ব্যালটে যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল তারা শ্রমিকদের মূল্যায়ন করেনি। আমরা ইনসাফ ও ন্যায়ের একটি শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন করতে চাই।
তিনি আজ সন্ধ্যায় টাইগারপাস কার্যালয়ে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। বিআরআইএলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নগর সভাপতি মনিরুল ইসলাম মজুমদার-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, বিআরআইএলের কার্যকরী সভাপতি সেলিম পাটোয়ারী, খুলশী থানা জামায়াতের আমীর আলমগীর হোসেন ও বিআরআইএলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আসাদুল্লাহ শিশির, শ্রমিকনেতা মাহমুদুল হাসান, মুহাম্মদ ইমরান হোসাইন প্রমুখ।