মেহেরপুরের গাংনীতে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে দীর্ঘদিন অবহেলিত পড়ে থাকা একটি রাস্তা অবশেষে মেরামতের কাজ শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। অজুখানায় যাতায়াতের এই রাস্তাটি দুই বছর ধরে সংস্কারবিহীন থাকায় মুসল্লিরা চরম দুর্ভোগে ছিলেন।
গতকাল শুক্রবার সকালে জামায়াতের নেতাকর্মীরা নিজ উদ্যোগে রাবিশ ও মাটি দিয়ে রাস্তার মেরামতের কাজ শুরু করেন। জেলা জামায়াতের শূরা সদস্য ও মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হুদা এই স্বেচ্ছাশ্রম কাজের নেতৃত্ব দেন।