নগরীর ডবলমুরিং থানার ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের শান্তিবাগ আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা, ইসলামী আন্দোলনের নিবেদিত প্রবীণ দায়িত্বশীল আব্দুল ওয়াহাব সাহেব গতকাল মঙ্গলবার আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।
মরহুমের নামাযে জানাযা শান্তিবাগ আবাসিক এলাকা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন, আব্দুল ওয়াহাব ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন, আল্লাহ তা’আলা মরহুমের সকল নেক আমল কবুল করুন, ক্ষমা করুন, রহম করুন, শোকাহত পরিবার-পরিজন কে সাবরে জামিল দান করুন। আমরা যারা আজকে উপস্থিত হতে পারলাম আল্লাহ তা’আলা আমাদের জীবনের প্রতিটি ধাপে ধাপে যেন আল্লাহ তা’আলা এবং রাসূলুল্লাহ (সা) এর অনুসরণ ও অনুকরণের মাধ্যমে জীবন যাপন করার এবং ঈমানের সাথে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সে তাওফীক দান করেন আমীন। নামাযে জানাযায় আরো বক্তব্য রাখেন শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের সভাপতি ফখরুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ টিটু, মরহুমের বড় ছেলে মোহাম্মদ পারভেজ।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, ডবলমুরিং থানার কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ্ ফারুকী, শান্তিবাগ সাংগঠনিক ওয়ার্ড সভাপতি ইলিয়াস পাটোয়ারী মাসুদ, স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তিনি মৃত্যুকালে স্ত্রী ও ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান, নামাযে জানাযা শেষে বেপারী পাড়া সমাজিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।