চকরিয়া সংবাদদাতা : “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চকরিয়ায় ভূমিকম্প, অগ্নিকা- বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। সম্প্রতি চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুনীর চৌধুরী এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যারহাউস ইন্সপেক্টর দিদারুল হক।
মনোহরগঞ্জ : “সমন্নিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” স্লোগানে কুমিল্লার মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশোমন দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দুর্যোগ প্রশোমন দিবস উপলক্ষে সোমবার উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মজিবুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, মনোহরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মাসুম প্রমুখ।
বাগাতিপাড়া (নাটোর) : “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” স্লোগানে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
সম্প্রতি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে পূনরায় সেই প্রতিষ্ঠানে এসে শেষ হয়, পরে ভূমিকম্প ও অগ্নিকা- প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাসাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভাসহ ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসারের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া পরিচালনা করা হয়।
দাউদকান্দি (কুমিল্লা): “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ‘দুর্যোগ প্রশমন দিবস-২০২৫’ উপলক্ষে দাউদকান্দিতে ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দাউদকান্দি উপজেলা প্রশমন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দাউদকান্দি পাইলন উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।