সাদুল্লাপুর সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনি ওলামা সমাবেশ।
শনিবার সকালে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধাপেরহাট ইউনিয়ন শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. নুর আলম সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা –৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে শান্তি ও ন্যায়ের পথে এগিয়ে নিতে হলে আলেম সমাজকে সামনে থেকে দায়িত্ব পালন করতে হবে। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য ও ওলামা ও আন্তঃধর্ম বিভাগ সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. সাইদুর রহমান সরকার। তিনি বলেন, “আলেমরা সমাজে নৈতিক জাগরণ সৃষ্টি করতে পারেন। ইসলামী আদর্শে গড়ে উঠলে দেশ ও জাতি কল্যাণের পথে এগিয়ে যাবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন। এছাড়া বক্তব্য দেন সাবেক উপজেলা আমীর ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবদুল হামিদ এবং ধাপেরহাট ইউনিয়ন জামায়াত সভাপতি প্রভাষক তৌফিকুর রহমান।
সমাবেশে স্থানীয় আলেম-ওলামার প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।