হোটেল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি বাস্তবায়ন এবং হোটেল সেক্টরে ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন বাস্তবায়ন দাবিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন স্মারকলিপি প্রদান করেছে। ২০ অক্টোবর সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া স্বাক্ষরিত এই স্মারকলিপি মৌলভীবাজারের জেলা প্রশাসক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, বিভাগীয় শ্রমদপ্তরের উপপরিচালকসহ সরকারে বিভিন্ন দপ্তরে পেশ করা হয়। এ উপলক্ষে ২০ অক্টোবর দুপুরে হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, হোটেল শ্রমিকনেতা জামাল মিয়া ও মাসুক মিয়াসহ ৩ সদস্যে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সাথে সাক্ষাত করে স্মারকলিপির পেশ করেন। এ সময়ে জেলা প্রশাসক শ্রমিকদের দাবি বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় হোটেল রেস্তোরাঁ সেক্টরে সারাদেশে প্রায় ৩৫ লক্ষ শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছে। প্রতিটি শ্রমিক পরিবারের সদস্য সংখ্যা গণনা করে হিসেব করলে দেখা যায় প্রায় দুই আড়াই কোটি মানুষ এই সেক্টরের সাথে সম্পর্কিত। দেশের মোট জনসংখ্যার মধ্যে অন্যতম বৃহৎ শ্রমজীবী মানুষদের জীবনমান অত্যন্ত নি¤œমানের পর্যায়ে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির কারণে দেশের অন্যান্য শ্রমজীবী মানুষের মতই হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকরা এক দুর্বিসহ জীবনযাপন করছে। খেয়ে না খেয়ে, অভাব-অনটন ও দু:খ-কষ্টে তাদের জীবন অতিবাহিত হচ্ছে। হোটেল মালিকরা প্রতিনিয়ত তাদের খাদ্য আইটেমের দাম বাড়ালেও শ্রমিকদেরকে নামেমাত্র মজুরি প্রদান করছে। হোটেল শ্রমিকরা যে মজুরি পান তা দিয়ে বর্তমান ঊর্দ্ধগতির বাজারদরে পরিবার-পরিজন নিয়ে একজন শ্রমিক ১০ দিনও চলতে পারেন না। স্মারকলিপিতে হোটেল শ্রমিক ইউনিয়নের নেতারা সরকার ঘোষিত নি¤œতম মজুরি বাস্তবায়ন এবং হোটেল সেক্টরে ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন কার্যকর করার প্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
হোটেল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি বাস্তবায়ন এবং হোটেল সেক্টরে ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র,